ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, হামলার বিচার না হলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন, নতুন বাংলাদেশ অর্জনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। কিন্তু তাদের ওপর হামলা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, যদি হামলাকারীদের বিচার না হয়, তাহলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।